News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই একটি নির্দিষ্ট বোর্ডকে কেন্দ্র করে ওই এলাকায় জুয়ার কারবার চলছে। বিষয়টি পুলিশকে জানানো সত্ত্বেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

পূর্ব আগরতলা থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে মোটরস্ট্যান্ড এলাকা। অভিযোগ, এই এলাকাতেই নিয়মিত বসছে জুয়ার আসর।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন প্রকাশ্যে এই ধরনের কার্যকলাপ চললেও তা বন্ধ করতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। সূত্রের দাবি, বিষয়টি পূর্ব আগরতলা থানার ওসিকে ফোনে জানানো হলেও প্রাথমিকভাবে তেমন সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে বিষয়টি জানানো হয় বলে দাবি সূত্রের। এরপরই এলাকায় পুলিশি তৎপরতা শুরু হয়। জুয়ার সঙ্গে যুক্ত কয়েকজনকে আটক করার চেষ্টা করা হলেও ঘটনাস্থল থেকে জুয়ার টাকা বা বোর্ড উদ্ধার হয়নি বলে জানা গেছে। তবে কিছু সামগ্রী পুলিশ নিয়ে যায় বলে সূত্রের দাবি।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। থানার এতটা কাছেই যদি দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলার অভিযোগ থাকে, তাহলে তা এতদিন নজরে এল না কেন? অভিযোগ পাওয়ার পরও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এই প্রশ্নই এখন সামনে আসছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়ার কারণে বহু পরিবার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে। তাই এলাকায় নিয়মিত নজরদারি চালিয়ে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা।

এখন দেখার বিষয়, অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং মোটরস্ট্যান্ড এলাকায়  জুয়ার কারবার বন্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

Releated Posts

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক দপ্তরের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

Leave a Reply

Scroll to Top