News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার
Image

ভিলেজ কাউন্সিলের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে খোয়াই জেলার দুই ব্লক সফরে রাজ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনার আজ খোয়াই জেলার অধীন পদ্মবিল ও তুলাশিখর ব্লক এলাকা পরিদর্শন করেন এবং পর্যালোচনা বৈঠক করেন। বৈঠক এবং বিভিন্ন এলাকা পরিদর্শনের মাধ্যমে রাজ্য নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন। রাজ্য নির্বাচন কমিশনার পদ্মবিল এবং তুলাশিখর ব্লকের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র, স্ট্রং রুম, গণনা কেন্দ্র, যেখান থেকে ভোট সামগ্রী বণ্টন এবং ব্যালট বাক্স জমা নেওয়া হবে সেই সমস্ত জায়গা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের পর নির্বাচন পর্ব সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খোয়াই জেলার জেলাশাসক ও সমাহর্তা, অতিরিক্ত জেলাশাসক, খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক, পদ্মবিল ও তুলাশিখর ব্লকের রিটার্নিং অফিসারগণ, অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ, উভয় ব্লকের সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলির মধ্যে রয়েছে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুম ও কাউন্টিং হলে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা রাখা, সিসিটিভির নজরদারি, ডিসপারসাল ও রিসিভিং পয়েন্টের মধ্যে সামগ্রী ও কর্মীদের নিরাপদ ও শৃঙ্খলা নিশ্চিত করা সহ নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বলা হয়, ডিসপারসাল ও রিসিভিং সেন্টার থেকে ভোটগ্রহণের সামগ্রী, ব্যালট বাক্স এবং ভোটকর্মীদের নির্বিঘ্নে পাঠানো ও তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

এছাড়াও বৈঠকে বলা হয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসন ও সেক্টর অফিসারদের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে। সংবেদনশীল ভোটকেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি এবং নির্বাচনী অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈঠকে উভয় ব্লকের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা (অ্যাশিউরড মিনিমাম ফ্যাসিলিটি) সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। সমস্ত ভোটকেন্দ্রেই পানীয়জল, র‍্যাম্প, বিদ্যুৎ, পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এখন পর্যন্ত প্রাথমিক স্তরে যে সমস্ত প্রস্তুতি নিয়েছে সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনার সন্তোষ ব্যক্ত করেন এবং অবাধ ও সুষ্ঠু ভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশনের গাইডলাইন যথাযথভাবে মেনে চলার জন্য সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Releated Posts

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, গণ্ডাছড়া, ২৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গণ্ডাছড়ায় নির্বাচনী প্রচারে নামল সিপিআইএম। বুধবার সিপিআইএম গণ্ডাছড়া…

ByByReshmi Debnath Sep 23, 2026

ধর্মনগর বিজেপি জেলা কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের বিস্ফোরণ, মারামারিতে আহত একাধিক, বিধায়ক ও তাঁর স্ত্রীকেও হেনস্থার অভিযোগ

ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রচারের আবহেই ধর্মনগর বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।…

ByByReshmi Debnath Sep 23, 2026

ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনা, অটো ও নথিপত্র ফেলে পালাল দুই চোর

আমতলী, ২৩ সেপ্টেম্বর: ছাগল চুরি করে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ল চুরির কাজে ব্যবহৃত একটি যাত্রীবাহী অটো। দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

দীর্ঘদিনের দাবির পর চন্দ্রপুর গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জন টিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে…

ByByReshmi Debnath Sep 23, 2026

থানা থেকে কয়েকশো মিটার দূরে জুয়ার আসর! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: পূর্ব আগরতলা থানার অদূরে মোটরস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে জুয়ার আসর চলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়…

ByByReshmi Debnath Sep 23, 2026

শারদ উৎসবের আগে যানজট নিয়ন্ত্রণে মহারাজগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ট্রাফিক পুলিশের বৈঠক

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আসন্ন দুর্গাপূজা ও সামগ্রিকভাবে শহরের যান চলাচল ব্যবস্থা আরও সুষ্ঠু করতে নতুন উদ্যোগ নিল আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ এলাকাবাসীর

সোনামুড়া, ২৩ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন…

ByByReshmi Debnath Sep 23, 2026

Leave a Reply

Scroll to Top