News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন শিক্ষানীতি বহুমাত্রিক অগ্রগতির পথ দেখাচ্ছে : ওম বিড়লা
Image

নতুন শিক্ষানীতি বহুমাত্রিক অগ্রগতির পথ দেখাচ্ছে : ওম বিড়লা

শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার শিলিগুড়িতে ইণ্ডিয়া@জি২০-এর অধীনে উত্তরবঙ্গের ৯টি জেলার প্রায় ৮০ টি স্কুলের এক হাজারেরও বেশি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

এই উপলক্ষে বিড়লা বলেন, দেশের শিক্ষানীতি শুধুমাত্র যুবকদের মেধা বিকাশের নয়, তাদের বহুমাত্রিক অগ্রগতির পথও দেখায়। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, তরুণ শিক্ষার্থীদের সাহস ও শক্তি দিয়েই বিশ্বের সামনের চ্যালেঞ্জগুলো সমাধান হবে।
থিম ট্যুরিজমের বিষয়ে বিড়লা বলেন, ভারত তার সাংস্কৃতিক এবং ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে সারা বিশ্বে বিখ্যাত। ভাষা থেকে পোশাক, সংস্কৃতি থেকে খাদ্য, বৈচিত্র্য এখানে বিভিন্ন রূপে বিদ্যমান। তাই ভারতের জন্য পর্যটন গুরুত্বপূর্ণ।

দেশের পর্যটনের ব্যাপক অগ্রগতির কথা উল্লেখ করে বিড়লা বলেন, যখন পর্যটন বৃদ্ধি পায়, তখন মূলধন বিনিয়োগে আরও বেশি কর্মসংস্থান তৈরি হয় এবং দেশের অর্থনীতি চাঙ্গা হয়। তিনি আরও বলেন, শিলিগুড়ি শহর পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। তুষারাবৃত পাহাড়, বন্যপ্রাণীর বৈচিত্র্য, চা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ দৃশ্যের মাঝে আধুনিক পরিকাঠামোর উন্নয়ন উদীয়মান শহরের চিত্র তুলে ধরে। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বারও বটে।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top