News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার
Image

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কেজি ৩০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাড়ির পাশে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালটিলা গ্রামে দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় তাঁর ঘর থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়। এরপর বসতঘরের পাশে থাকা একটি কালো রঙের গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৬ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের পর বাড়ির মালিক দুলাল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে উদ্ধার হওয়া নেশাদ্রব্য এবং গাড়িটিও যাত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনায় নেশাদ্রব্য পাচারের সঙ্গে দুলাল হোসেনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে যাত্রাপুর থানার পুলিশ। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

Leave a Reply

Scroll to Top