News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর
Image

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা করলেও মানুষ সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

বৃহস্পতিবার রূপাইছড়ি এডিসি ভিলেজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করছেন। সর্বত্র সিপিআই(এম) প্রার্থী, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করছেন তিনি।

তিনি বলেন, আমি যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন। প্রার্থীরা নিজেদের দৈনন্দিন কাজকর্ম সরিয়ে রেখে নির্বাচনী প্রচার ও কৌশল নিয়ে আলোচনা করছেন।

জিতেন্দ্র চৌধুরীর দাবি, বিজেপি ও তিপ্রা মথা ‘ক্লিন সুইপ’ করার চেষ্টা করলেও বাস্তবে বহু সংখ্যক সিপিআই(এম) প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। তাঁদের মধ্যে মহিলা ও যুব প্রার্থীদের সংখ্যাও উল্লেখযোগ্য। তাঁর দাবি, বৈধ নথিপত্র-সহ দাখিল করা সিপিআই(এম)-এর প্রায় ৯৯ শতাংশ মনোনয়নপত্র স্ক্রুটিনির পর গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবারই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

বিজেপি ও তিপ্রা মথার মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা হলেও নিচুতলায় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সমস্যা রয়েছে বলেও দাবি করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক। তাঁর কথায়, দুই দলের সমর্থকরাই একে অপরকে মেনে নিতে পারছেন না।” রূপাইছড়ি ব্লকের বহু ওয়ার্ডে বিজেপি ও তিপ্রা মথার প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেও দাবি করেন তিনি।

এদিন বিরোধী প্রার্থীদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও তোলেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি, কয়েকজন প্রার্থীকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছে। তবে সিপিআই(এম) প্রার্থীরা এই ধরনের পরিস্থিতির মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

জিতেন্দ্র চৌধুরী আরও দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে যে এ ধরনের “হুলিগানিজম” বরদাস্ত করা হবে না। তাঁর মতে, বর্তমানে এলাকায় একটি সুস্থ ও গণতান্ত্রিক নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে গণতান্ত্রিক প্রতিযোগিতা বন্ধ করা যাবে না। গণতন্ত্রেরই জয় হবে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

Leave a Reply

Scroll to Top