News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে একই রাতে চারটি স্থানে চুরি, পুলিশের ভূমিকায় প্রশ্ন
Image

কমলপুরে একই রাতে চারটি স্থানে চুরি, পুলিশের ভূমিকায় প্রশ্ন

আমবাসা(ত্রিপুরা), ২৩ ফেব্রুয়ারি(হি. স.) : নির্বাচনী আবহে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই ধলাই জেলায় কমলপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত ডিয়ার ক্লাব এলাকায় চারটি জায়গায় নিশিকুটুম্ব হানা দিয়েছে। বুধবার রাতে চোরের তান্ডব আজ বৃহস্পতিবার সকালে মানুষের নজরে এসেছে। এক রাতে চারটি স্থানে চুরির ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার গভীর রাতে চোরের দল ডিয়ার ক্লাব এলাকায় প্রণয় দেবের বাড়িতে চুরি করেছে। প্রণয় বাবু পেশায় সার বিক্রেতা। তাঁর খালি বাড়িতে চোরের দল হাত সাফ করেছে। তেমনি একই এলাকার ব্যবসায়ী কাজল বণিকের খালি বাড়িতেও চুরি হয়েছে। ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। এদিকে, ডিয়ার ক্লাব এলাকার সিপিএমের প্রাক্তণ নগর সদস্য ঝর্ণা দেবের দোকান থেকে প্রায় ৬০,০০০ টাকা মূল্যের সিগারেট হাতিয়ে নিয়েছে নিশিকুটুম্বরা। অন্যদিকে নোওয়াগাঁও অরূণা চৌমুহনী এলাকায় নগর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে কালীপদ দেবনাথের দোকানেও চুরি হয়েছে। পুলিশ জানিয়েছে, মন্ত্রী মনোজ কান্তি দেবের বাড়ির গেটের একটি লাইট ভেঙে দিয়েছে চোরের দল।

কমলপুর শহর জুড়ে বর্তমানে সারা রাত্র পুলিশী টহল অব্যাহত হয়েছে। খোদ মহকুমা পুলিশ আধিকারিক কেন্দ্রীয় বাহিনী নিয়ে নৈশকালীন টহল জারি রেখেছেন। তা সত্বেও একই রাতে চারটি স্থানে চুরি জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশ্ন ওঠেছে পুলিশের ভূমিকা নিয়েও।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top