News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ
Image

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকা ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, মনসা ভট্টাচার্য, শ্যামল দে-সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গোটা সমাজজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়। নতুন পোশাক পরে উৎসবের আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। তবে এই আনন্দের মাঝেও সমাজে এমন বহু পরিবার রয়েছে, যাদের আর্থিক অসচ্ছলতার কারণে পুজোর সময় সন্তানদের জন্য নতুন পোশাক কেনাও কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, অনেক অভিভাবক নিজেদের প্রয়োজনের কথা ভুলে সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। আর্থিক সমস্যার কারণে বহু পরিবার উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেন না। তাই পুজোর আনন্দের সময় সমাজের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানো সকলের সামাজিক দায়িত্ব।

মুখ্যমন্ত্রী বলেন, কারও হাতে নতুন পোশাক তুলে দিয়ে যদি তাঁর মুখে হাসি ফোটানো যায় এবং উৎসবের আনন্দের অংশীদার করা যায়, তার চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এই মানবিক চিন্তা থেকেই বস্ত্র বিতরণের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমাজের প্রতিটি স্তরের মানুষ যাতে শারদীয় উৎসবের আনন্দে সামিল হতে পারেন, সেজন্য সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রত্যেক মানুষের মুখে হাসি ফোটে এবং কেউ নিজেকে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত মনে না করেন।

Releated Posts

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

Leave a Reply

Scroll to Top