News Flash

Image

হাফলং সদর থানার নতুন ভবন উদ্বোধন আইজিপি দেবজ্যোতি মুখার্জির

হাফলং (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও এখন শান্তির দ্বীপ। পাহাড়ি এই জেলায় এখন শান্তি বিরাজ করছে। এমন-কি ডিমা হাসাও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও এখন অনেক উন্নত, মন্তব্য রাজ্য পুলিশের সেন্ট্রাল রেঞ্জের আইজিপি দেবজ্যোতি মুখার্জি। বুধবার হাফলং সদর থানার নতুন ভবনের উদ্বোধন করে কথাগুলি বলেন আইজিপি দেবজ্যোতি মুখার্জি।

আইজিপি দেবজ্যোতি বলেন, অসমের অন্যতম পাহাড়ি এই জেলা ডিমা হাসাও পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। আর অসমের এই পাহাড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন এখানে পর্যটকদের ভিড় বাড়ছে। বিভিন্ন স্থান থেকে পাহাড়ি জেলায় পর্যটকরা আসছেন। তাই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পাহাড়ি জেলাকে অপরাধমুক্ত রাখতে ও জনগণের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে।

আজ বুধবার মৈত্রী প্রকল্পের অধীনে ১ কোটি ৬৫ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা ব্যয়ে নির্মিত হাফলং সদর থানার নতুন ভবন উদ্বোধন করে আইজিপি আরও বলেন, হাফলং সদর থানা ১৯৪৯ সালের ২১ জুন স্থাপিত হয়েছিল। এই থানার অধীনে রয়েছে তিনটি আউট পোস্ট যেমন হাফলং সরকারি হাসপাতাল আউট পোস্ট, সরকারি বাগান পুলিশ আউট পোস্ট এবং গুঞ্জুং পুলিশ আউট পোস্ট। হাফলং সদর থানার অধীনে রয়েছে ১,৩৮৫ স্কয়ার কিলোমিটার। হাফলং সদর থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমা হাসাওয়ের পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, ডিমা হাসাও জেলার বিভিন্ন থানার অফিসার এবং শহিদ পুলিশের পরিবারের সদস্যরা।

Releated Posts

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top