News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় তেইশের মহারণ শুরু, ভোটপর্ব চলছে নির্বিঘ্নে, সকলকে ভোটাধিকার প্রয়োগের আবেদন প্রধানমন্ত্রীর
Image

ত্রিপুরায় তেইশের মহারণ শুরু, ভোটপর্ব চলছে নির্বিঘ্নে, সকলকে ভোটাধিকার প্রয়োগের আবেদন প্রধানমন্ত্রীর

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় শুরু হয়ে গেল তেইশের মহারণ। ৬০টি বিধানসভা কেন্দ্রে আজ সকাল সাতটা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। গণদেবতারা সারিবদ্ধভাবে সকাল থেকেই ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার সমস্ত ভোটারের কাছে আবেদন রেখেছেন, রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করুন এবং গণতন্ত্রের সবচেয়ে উৎসবকে আরও শক্তিশালী বানান। তিনি বিশেষ করে যুবদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় মোট ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন ভোটার রয়েছন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন, মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন জন এবং তৃতীয় লিঙ্গের ৭৭ জন ভোটার রয়েছেন। এখন পর্যন্ত নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে বলে মুখ্য নির্বাচনী কার্যালয়ের তরফে জানানো হয়েছে। এদিকে, ত্রিপুরায় মোট ৩৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। ৬০টি বিধানসভা কেন্দ্রেই টি করে মডেল ভোটগ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া ৪৪টি ভোটগ্রহণ কেন্দ্রে শুধু দিব্যঞ্জন দ্বারা পরিচালিত হচ্ছে। ১২০টি ভোট গ্রহণ শুধু মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে গতকালই ত্রিপুরার সমস্ত ভোটারদের কাছে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছিলেন। শান্তিপূর্ন ভোটপর্ব সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত রকমের আয়োজনের আশ্বাস দিয়েছেন। তাছাড়া, সমস্ত ভোটকেন্দ্রে ভোটারদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top