News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি
Image

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ লোক আদালতে এই মামলাগুলির নিষ্পত্তি হয় বলে জানিয়েছে ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ।

রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গঠিত চার বিচারপতির বেঞ্চে ত্রিপুরার মোট ১৮১টি মামলা শুনানির জন্য তোলা হয়। এর মধ্যে ওএনজিসির বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে।

আগরতলা জেলা ও দায়রা আদালত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার পক্ষ ও বিপক্ষের প্রতিনিধিরা শুনানিতে অংশ নেন। নিষ্পত্তি হওয়া মামলাগুলিতে ত্রিপুরার আবেদনকারীদের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী জয় কিষাণ সাহা। অন্যদিকে, ওএনজিসির পক্ষে সওয়াল করেন আইনজীবী সৌরভ কুমার লাল।

আগরতলা আদালত চত্বরে শুনানির সময় উপস্থিত ছিলেন রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজর্ষি চক্রবর্তী, পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব রামানুজ ভট্টাচার্য, জুডিশিয়াল অফিসার সৌপ্তিক ঘোষসহ অন্যান্যরা।

উল্লেখ্য, গত ২১ আগস্ট থেকে তিন দিন ধরে সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে দেশের বিভিন্ন রাজ্যের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবেই ত্রিপুরার মামলাগুলিও শুনানির জন্য গ্রহণ করা হয়।

Releated Posts

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top