News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের
Image

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত উদ্ধারকাজ, ত্রাণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

রবিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় বিপ্লব কুমার দেব জানান, প্লাবিত এলাকাগুলিতে যথাযথ উদ্ধারকার্য পরিচালনা, ত্রাণ পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক সমস্ত ধরনের সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তাঁর কথা হয়েছে।

তিনি বলেন, দুর্গত মানুষের পাশে থেকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন যথেষ্ট সক্রিয় ও তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে।

একইসঙ্গে দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার আহ্বান জানিয়ে তিনি সাধারণ মানুষকে সতর্ক ও নিরাপদ থাকার পরামর্শ দেন। প্রবল বর্ষণ ও জলমগ্ন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

Releated Posts

বিপদসীমার কাছাকাছি হাওড়ার জল, চ এলাকা পরিদর্শনে বিধায়ক রতন চক্রবর্তী এবং জিরানিয়া মহকুমা শাসক

আগরতলা, ২৩ আগস্ট: টানা বৃষ্টির জেরে জলস্তর বাড়তে থাকায় আগরতলার চন্দ্রপুর সংলগ্ন বলদাখাল ও শ্রীলঙ্কা বস্তি এলাকায় বন্যা…

ByByReshmi Debnath Aug 23, 2026

গতকালের প্রবল বর্ষণে চন্দ্রপুর ও বলদাখাল এলাকা প্লাবিত, জলমগ্ন একাধিক এলাকা

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

Leave a Reply

Scroll to Top