News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী
Image

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ নেবে। পাশাপাশি তিনি জানান, সরকার সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রত্যেকে দিনরাত কাজ করে যাচ্ছেন।

এদিন রাজধানীর বিবেকানন্দ স্কুল, বরদোয়ালী ও আশ্রম চৌমুহনীর বিভিন্ন বন্যা দুর্গত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন এবং দুর্গত মানুষের সঙ্গে কথা বলার পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি শুনেছি খোয়াই ও পশ্চিম জেলায় আচমকা জল ঢুকে পড়েছে। পশ্চিম জেলায় বড়মুড়া পাহাড়ে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় জল ঢুকেছে। ২০২৪ সালের আগস্টেও একই ঘটনা ঘটেছিল। জেলাশাসক থেকে শুরু করে সচিব— সবাই কাজ করছেন। আমি যখন একটি কর্মসূচির জন্য অমরপুরে ছিলাম, তখন ফোনে আধিকারিকদের সঙ্গে কথা বলি। হাওড়া নদীর জল বিপদসীমা অতিক্রম করেছিল, তবে এখন ধীরে ধীরে জল কমছে, যা একটি ভালো দিক। বৃষ্টি হচ্ছে না।”

মুখ্যমন্ত্রী বলেন, ত্রাণ শিবির খোলা হয়েছে এবং সবার জন্য খাবার ও শিশুদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা টিম মাঠে রয়েছে। নৌকাও নামানো হয়েছে। আমিও কিছু জায়গা পরিদর্শন করেছি। রিপোর্ট অনুযায়ী, ১৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং ৪১৩টি পরিবারের ১,৩০৫ জন মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। কীভাবে এই সমস্যার একটি স্থায়ী সমাধান করা যায়, তা নিয়েও আমি ভাবছি। বাঁধও নির্মাণ করা হয়েছিল; তবুও আমরা কিছু পদক্ষেপ নেওয়ার জন্য কাজ করছি, তবে প্রকৃতির সঙ্গে তো আর প্রতিযোগিতা করা যায় না। আমাদের পক্ষ থেকে আমরা সতর্ক রয়েছি। এনডিআরএফ টিম রিজার্ভে রাখা হয়েছে। পার্টি কর্মী ও কার্যকর্তা সহ কাউন্সিলররা দিনরাত কাজ করছেন। আমরাও কড়া নজর রাখছি। পশ্চিম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য সরকারের সচিব মিলিন্দ রামটেক, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

সরকারি উদ্যোগের পাশাপাশি রাজ্যে বেসরকারিস্তরে আরও মেডিক্যাল কলেজ গড়ে উঠবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যের মধ্যেই স্বল্পব্যয়ে মেডিক্যাল নিয়ে পড়ার সুযোগ বৃদ্ধি করে রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

ByByReshmi Debnath Oct 7, 2026

সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: সরকারি প্রকল্প ও পরিষেবার সুফল সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।…

ByByReshmi Debnath Oct 7, 2026

রাজ্যে ১,৫০৭টি পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠন হবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা মন্ত্রিসভা। শিক্ষা, প্রাণিসম্পদ বিকাশ, আইন,…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের উন্নয়নের চিত্রে আমূল পরিবর্তন: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক এবং কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণার উৎস। বুধবার ধলাই…

ByByTaniya Chakraborty Oct 7, 2026
Scroll to Top