News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএর সাফল্য,  যৌথ সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথা-বিজেপি-আইপিএফটির ঐক্যের বার্তা

আগরতলা, ৭ অক্টোবর: টিটিএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে এনডিএ জোটের সাফল্যকে সামনে রেখে যৌথ সাংবাদিক সম্মেলন করল বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি। সোমবার ফলাফল ঘোষণার পর আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে জোটের পক্ষ থেকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ এবং জনগণের রায়কে স্বাগত জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, ভিলেজ কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে এনডিএ জোট বিপুল সংখ্যক আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মা এবং আইপিএফটির নেতৃত্বের প্রতি আস্থা রেখেই জনগণ এই রায় দিয়েছেন বলে দাবি করেন তিনি।

বিপিন দেববর্মার বক্তব্য, এই নির্বাচনের ফলাফল পাহাড়ি এলাকার মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে রায় দিয়েছেন—তারই প্রতিফলন। আগামী দিনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একসঙ্গে কাজ করে টিটিএডিসি এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে। পাহাড় থেকে সমতল এবং সমতল থেকে পাহাড়—উভয় এলাকার মানুষের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার কথাও বলেন তিনি।

বিরোধী দলগুলিকে নিশানা করে তিনি দাবি করেন, নির্বাচনের ফলাফলে সিপিআই(এম) ও কংগ্রেস কার্যত জনসমর্থন হারিয়েছে। জনগণ উন্নয়ন ও মানুষের স্বার্থে কাজ করতে সক্ষম নেতৃত্বের উপর আস্থা রেখেছে বলেও দাবি করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে তিপ্রা মথার নেতা মেবার কুমার জামাতিয়াও দলীয় কর্মী, নেতৃত্ব এবং সাধারণ ভোটারদের ধন্যবাদ জানান। তিপ্রা মথার এই সাফল্যে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটির নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে—ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে জোটের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক স্তরে নীরমহলকে আরও আকর্ষণীয়করে তুলতে উদ্যোগ নিতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর: তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসব আজ থেকে মেলাঘরের রাজঘাটে শুরু হয়েছে। এই উৎসব…

ByByReshmi Debnath Oct 7, 2026

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

Leave a Reply

Scroll to Top