News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার
Image

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, শনিবার রাতে আনুমানিক ১০টা নাগাদ এলাকায় প্রবল বৃষ্টির সঙ্গে একের পর এক বজ্রপাত শুরু হয়। সেই সময় খোয়াই পূর্বগণকি এলাকার বাসিন্দা সুব্রত দেবের বাড়ির কাছাকাছি হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়।
বজ্রপাতের প্রভাবে বাড়ির দুটি গাছ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরের বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় বলে জানা গেছে। তবে সৌভাগ্যক্রমে বাড়িতে থাকা সুব্রত দেব ও তাঁর পরিবারের সদস্যদের কোনও শারীরিক ক্ষতি হয়নি।

সুব্রত দেব জানান, বজ্রপাতের ঘটনায় তাঁর বাড়িতে প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হওয়ায় তিনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

বজ্রপাতের ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে পরিবারে।

Releated Posts

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top