News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আপডেট : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দুপুর ৪টা পর্যন্ত ভোটের হার ৮১.১০ শতাংশ, সবচেয়ে বেশি নলছড় এবং সবচেয়ে কম বাগবাসা কেন্দ্রে ভোট পড়েছে
Image

আপডেট : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দুপুর ৪টা পর্যন্ত ভোটের হার ৮১.১০ শতাংশ, সবচেয়ে বেশি নলছড় এবং সবচেয়ে কম বাগবাসা কেন্দ্রে ভোট পড়েছে

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত ৮১.১০ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি নলছড় এবং সবচেয়ে কম বাগবাসা কেন্দ্রে ভোট পড়েছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে ২২ লক্ষ ৮২ হাজার ৩৯৭ জন ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতি নির্বাচনে ভোটাররা উত্সবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৩ বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে ভোটে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্যণীয়। ভোটদানের নির্ধারিত সময়ের পর কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনো ভোট গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা সহ হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রত্যেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত দাবি করেছেন।

Releated Posts

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top