News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের
Image

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আমতলী বাইপাস সংলগ্ন এলাকা থেকে শহর ও পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন চুরি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন সদস্যের একটি চোরের গ্যাংকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রবিউল মিয়া, শামিম মিয়া এবং টিংকু সরকার।

আমতলী থানার ওসি রানা চ্যাটার্জি জানান, রাতকালীন পেট্রোলিংয়ের সময় পুলিশ বিভিন্ন সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির উপর নজর রাখে। সেই সূত্রেই এই তিনজনের গ্যাং সম্পর্কে গোপন তথ্য পাওয়া যায়। এরপর আমতলী বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, ধৃতরা আগরতলা শহর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বাড়িঘর এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনে চুরির ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে আগেও শহরের বিভিন্ন থানায় সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের আরও অভিযোগ, ধৃতদের কাছ থেকে বাড়ির তালা ও দরজা ভাঙার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং গাড়ির ব্যাটারি চুরির সঙ্গে সম্পর্কিত সামগ্রী ব্যবহারের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন বাড়িতে চুরি করার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ব্যাটারি চুরির সঙ্গেও তারা যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

ওসি রানা চ্যাটার্জি জানান, এই তিনজনের সঙ্গে আরও কয়েকজন সহযোগী রয়েছে বলে পুলিশের কাছে তথ্য এসেছে। তারা বিভিন্ন এলাকায় চুরির পরিকল্পনা করছিল বলেও প্রাথমিকভাবে জানা গেছে। ইতিমধ্যেই তাদের সহযোগীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তাদেরও আটক করা হবে বলে পুলিশ জানিয়েছে।
ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আগরতলা ও পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত আরও চুরি কাণ্ডের সঙ্গে তাদের যোগসূত্র এবং গ্যাংয়ের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করবে পুলিশ।

আমতলী থানার পুলিশের এই অভিযানে একাধিক চুরি কাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে আরও চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top