News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলায় ভোটগ্রহণ ও ভোটগণনা প্রক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার বিলোনিয়া সার্কিট হাউসে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক মহম্মদ সাজাদ পি এবং জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ সি-র উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে জেলার এডিএম, এএসপি, এসডিপিও, সেক্টর অফিসার, টিএসআর, বিএসএফ-এর কমান্ড্যান্ট, বিডিও-সহ নির্বাচনী কাজে নিযুক্ত বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ভোটগ্রহণ কেন্দ্রগুলির প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটগণনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনের দিন যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটাররা ভয়মুক্ত পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পর্যালোচনা সভা শেষে জেলা শাসক মহম্মদ সাজাদ পি এবং জেলা পুলিশ সুপার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচনের প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা শাসক জানান, আগামী ২৮ সেপ্টেম্বর ভিলেজ কাউন্সিলের ভোটগ্রহণ এবং ৫ অক্টোবর ভোটগণনা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ ও ভয়মুক্ত নির্বাচন এবং শান্তিপূর্ণ ভোটগণনার জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে পুলিশ, টিএসআর, সিআরপিএফ, বিএসএফ ও এসএসবি-সহ বিভিন্ন বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাইরে থেকে ১০ কোম্পানি অতিরিক্ত বাহিনী আনা হবে বলেও জানান জেলা শাসক।
দক্ষিণ ত্রিপুরা জেলার ৭০টি ভিলেজ কাউন্সিলে মোট ৫৪০টি আসন রয়েছে। এর মধ্যে ৪৬টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে বাকি আসনগুলিতেই আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ এবং পরবর্তী ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা শাসক ও পুলিশ সুপার দুজনেই জানান, নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top