News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী
Image

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া ১২ গ্রাম ওজনের স্বর্ণের চেইনসহ কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার পশ্চিম থানার ওসি সনজিৎ সেন সংবাদমাধ্যমকে জানান, আখাউড়া রোড এলাকার বাসিন্দা প্রীতিদাস চৌধুরীর বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরি যায়। এ ঘটনায় তিনি পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ। তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকে বাড়ির কাজে যুক্ত এক মহিলাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। পাশাপাশি চুরি যাওয়া কসমেটিক সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Releated Posts

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

Leave a Reply

Scroll to Top