News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক
Image

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত সভাপতি মৌসুমী দাস, ভাইস প্রেসিডেন্টসহ মহিলা মোর্চার অন্যান্য নবনিযুক্ত পদাধিকারীরা। এদিন রাজ্য সভাপতি অভিষেক দেবরায় নবনিযুক্ত মহিলা মোর্চার পদাধিকারীদের সঙ্গে পরিচিত হন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল স্তরে মহিলা মোর্চার ভূমিকা আরও সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে শক্তিশালী করতে নবনিযুক্ত পদাধিকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তাও দেওয়া হয়।

অনুষ্ঠানকে ঘিরে মহিলা মোর্চার নবনিযুক্ত নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডকে সামনে রেখে এই পরিচয় পর্বকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব।

Releated Posts

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কমলপুরে বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও চার ভরি সোনা লুট

কমলপুর, ১৫ সেপ্টেম্বর: কমলপুর শহরের বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top