News Flash

  • Home
  • দেশ
  • আদি মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী; আদিবাসী সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই উৎসবে
Image

আদি মহোৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী; আদিবাসী সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই উৎসবে

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): আদিবাসী সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে প্রদর্শনের প্রয়াস হিসেবে “আদি মহোৎসব”-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে জাতীয় আদিবাসী উৎসব ”আদি মহোৎসবের” সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। আদিবাসী সংস্কৃতি, শিল্প ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই উৎসবে।

প্রায় এক হাজার কারিগর ও শিল্পী এতে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক বাজরা বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এই মহোৎসবে আদিবাসীদের দ্বারা উৎপাদিত শ্রী অন্ন প্রদর্শনের উপর জোর দেওয়া হয়েছে। এদিন সকালে “আদি মহোৎসব”-এর সূচনা করার পর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডাও। এদিন আদিবাসীদের তৈরি বিভিন্ন ধরনের শিল্পকলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top