News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আপডেট : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিকাল ৪-টা পর্যন্ত ভোটের হার ৮১.১০ শতাংশসবচেয়ে বেশি নলছড় এবং সবচেয়ে কম বাগবাসা কেন্দ্রে ভোট পড়েছে
Image

আপডেট : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিকাল ৪-টা পর্যন্ত ভোটের হার ৮১.১০ শতাংশসবচেয়ে বেশি নলছড় এবং সবচেয়ে কম বাগবাসা কেন্দ্রে ভোট পড়েছে

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত ৮১.১০ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি নলছড় এবং সবচেয়ে কম বাগবাসা কেন্দ্রে ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে ২২ লক্ষ ৮২ হাজার ৩৯৭ জন ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতি নির্বাচনে ভোটাররা উত্সবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৩ বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরু থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বিশেষ করে ভোটে মহিলাদের অংশগ্রহণ লক্ষ্যণীয়। ভোটদানের নির্ধারিত সময়ের পর কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনো ভোট গ্রহণ করা হচ্ছে।

ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সহ হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। প্রত্যেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত দাবি করেছেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top