News Flash

  • Home
  • বিদেশ
  • ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ায় তালাউদ দ্বীপপুঞ্জ
Image

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ায় তালাউদ দ্বীপপুঞ্জ

জাকার্তা, ১১ ফেব্রুয়ারি (হি. স.) : ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া । শনিবার ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের কাছে রিখটার স্কেলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। এদিন ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই। ভূমিকম্পের ঘটনায় এখনও হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া বড় ক্ষতির ব্যাপারেও কোনও তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পে চারজন নিহত হন। একটি রেস্তোরাঁ সাগরে ধসে পড়ে প্রাণহানির ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।-

Releated Posts

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, অর্থনৈতিক সম্পর্ক গভীর করার আলোচনা

ঢাকা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে…

ByByNews Desk Aug 25, 2026

চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এনএসএ অজিত ডোভালের বৈঠক, সীমান্তে শান্তি জোরদার নিয়ে আলোচনা

বেজিং, ২৫ আগস্ট (আইএএনএস): চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Aug 25, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও ভারত-রাশিয়া সম্পর্কের স্থিতিস্থাপকতা বজায় রয়েছে: জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব ধারাবাহিকভাবে স্থিতিস্থাপকতা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার…

ByBySandeep Biswas Aug 24, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top