News Flash

  • Home
  • বিদেশ
  • চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এনএসএ অজিত ডোভালের বৈঠক, সীমান্তে শান্তি জোরদার নিয়ে আলোচনা
Image

চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এনএসএ অজিত ডোভালের বৈঠক, সীমান্তে শান্তি জোরদার নিয়ে আলোচনা

বেজিং, ২৫ আগস্ট (আইএএনএস): চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে মঙ্গলবার বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ভারত-চিন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

ভারত-চিন সীমান্ত প্রশ্নে ভারতের বিশেষ প্রতিনিধি ডোভাল সোমবার চিনের পররাষ্ট্রমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টি অব চায়নার পলিটব্যুরোর সদস্য ওয়াং ই-র আমন্ত্রণে দু’দিনের সফরে বেজিং পৌঁছন।

মঙ্গলবার ভারত-চিন সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের ২৫তম দফার বৈঠক হওয়ার কথা। এই বৈঠকে চিনের বিশেষ প্রতিনিধি ওয়াং ই-র সঙ্গে ডোভাল সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করবেন। তার আগে চিনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের এনএসএ।

বেজিংয়ে ভারতীয় দূতাবাস এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ২৫ আগস্ট ভারত-চিন সীমান্ত প্রশ্নে ভারতের এনএসএ ও বিশেষ প্রতিনিধি অজিত ডোভাল চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫তম দফার বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে ডোভাল ও হান ঝেং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি দুই দেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্য অনুযায়ী অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে আলোচনা করেন।

এর আগে সোমবার চিনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছিলেন, দুই দেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে ভারত ও চিন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর যোগাযোগ’ অব্যাহত রাখবে।

তিনি বলেন, ভারত-চিন সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের বৈঠক দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে আলোচনার প্রধান মাধ্যম এবং পারস্পরিক উদ্বেগের বিষয়গুলিতে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। গত আগস্টে দুই দেশ সীমান্ত প্রশ্নে বিশেষ প্রতিনিধিদের ২৪তম বৈঠক সফলভাবে আয়োজন করেছিল এবং সেখানে সীমান্ত পরিস্থিতি নিয়ে খোলামেলা ও গভীর মতবিনিময়ের পাশাপাশি একাধিক বিষয়ে ঐকমত্যে পৌঁছনো হয়েছিল।

লিন জিয়ান আরও জানান, এবারের বৈঠকে দুই দেশের নেতাদের ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত সমস্যা নিয়ে গভীর আলোচনা চালিয়ে যাওয়া হবে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা যৌথভাবে বজায় রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হবে।

ভারত বরাবরই বলে এসেছে, সীমান্ত পরিস্থিতির প্রভাব দুই দেশের বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও পড়ে। চলতি মাসের গোড়ায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ভারত-চিন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয়।

গত ৬ আগস্ট ভারত-চিন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো-অর্ডিনেশন-এর ৩৬তম বৈঠকেও দুই পক্ষ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি পর্যালোচনা করে এবং ‘খোলামেলা আলোচনা’ চালায়।

জয়সওয়াল জানিয়েছিলেন, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভারত ফের স্পষ্ট করেছে। পাশাপাশি সীমান্তের বকেয়া সমস্যাগুলির সমাধান এবং এলএসি বরাবর ভুল বোঝাবুঝি ও ভুল হিসাব এড়াতে ডব্লিউএমসিসি, স্থানীয় কমান্ডার পর্যায়ের বৈঠক-সহ বিদ্যমান কূটনৈতিক ও সামরিক ব্যবস্থাগুলি ব্যবহার করে যাওয়ার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও ভারত-রাশিয়া সম্পর্কের স্থিতিস্থাপকতা বজায় রয়েছে: জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব ধারাবাহিকভাবে স্থিতিস্থাপকতা ও পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার…

ByBySandeep Biswas Aug 24, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

আওয়ামি লিগ নেতাদের অনির্দিষ্টকাল প্রাক-বিচার বন্দিদশা বন্ধের আহ্বান মানবাধিকার সংস্থার

নিউইয়র্ক, ২৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতা ও…

ByByNews Desk Aug 24, 2026

হরমুজ প্রণালীতে ইরানের নিয়ম ভাঙলে ভবিষ্যৎ জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

তেহরান, ২৪ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলির ভবিষ্যৎ যাতায়াতে বিধিনিষেধ আরোপ…

ByByNews Desk Aug 24, 2026

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন…

ByBySandeep Biswas Aug 21, 2026

Leave a Reply

Scroll to Top