News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার
Image

শিক্ষক সংকটের প্রতিবাদে মেলাঘরে সড়ক অবরোধ, বিজেপি নেতার আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৫ আগস্ট: বিদ্যালয়ে শিক্ষক সংকট ও পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হলেন মেলাঘর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকরা। শিক্ষক নিয়োগসহ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে সকাল ৮টা থেকে মেলাঘর নেতাজি কর্নার সংলগ্ন সোনামুড়া সড়ক অবরোধ করেন তাঁরা। এর জেরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মাত্র তিনজন শিক্ষক দিয়ে পঠনপাঠন চালানো হচ্ছে। এর ফলে নিয়মিত শিক্ষাদান ব্যাহত হচ্ছে এবং পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। তাঁদের আরও অভিযোগ, ভোর ৬টার দিকে সন্তানদের বিদ্যালয়ে নিয়ে আসার পর সকাল ৮টার মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে।
শুধু শিক্ষক সংকট নয়, প্রাথমিক বিভাগের ছোট পড়ুয়াদের দেখভালের জন্য কোনও আয়া বা সহায়ক কর্মীও নেই বলে অভিযোগ অভিভাবকদের। একদিকে রাজ্য সরকার ‘বিদ্যারজ্যোতি’ প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের দাবি করছে, অন্যদিকে বিদ্যালয়ে ন্যূনতম শিক্ষক ও পরিকাঠামোর অভাব রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

দীর্ঘ সময় ধরে অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিপাহীজলা জেলার বিজেপি নেতা সুপাংক সরকার। তিনি আন্দোলনরত অভিভাবকদের সঙ্গে কথা বলে সমস্যার বিষয়টি শোনেন এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান। তাঁর আশ্বাস, আগামী দু’দিনের মধ্যে বিদ্যালয়ে শিক্ষকের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
বিজেপি নেতার আশ্বাসের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করেন অভিভাবকরা। তবে বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের অভিযোগ নিয়ে জেলা শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ। তাঁদের দাবি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।

Releated Posts

এসটিজিটি-র ২১৭৬ শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে হবু শিক্ষকদের আন্দোলন, রাধানগরে মিছিল আটকালো পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: এসটিজিটি-র শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে প্রতিদিনই রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবু শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবারও মুখে মাস্ক,…

ByByReshmi Debnath Aug 25, 2026

নীট-এ তপশিলি উপজাতি বিভাগে শীর্ষস্থানাধিকারী জুয়েল ত্রিপুরাকে সংবর্ধনা প্রদ্যোতের

আগরতলা, ২৫ আগস্ট: নিট পরিক্ষায় তপশিলি উপজাতি বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী জুয়েল ত্রিপুরাকে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। খুমুলুঙে…

ByByReshmi Debnath Aug 25, 2026

রাজ্যে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ গড়ে উঠছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ আগস্ট:  রাজ্যের চিকিৎসা পরিকাঠামোর অন্যতম ভিত্তি ত্রিপুরা মেডিক্যাল কলেজ। যার উপর সাধারণ মানুষের আস্থা দিন দিন…

ByByReshmi Debnath Aug 25, 2026

বিদ্যুৎ আইন সংশোধনী বিল বাতিলের দাবিতে সরব ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন

আগরতলা, ২৫ আগস্ট: ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে কর্মরত গ্রুপ-সি ও গ্রুপ-ডি সহ বিভিন্ন স্তরের কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যা এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

Leave a Reply

Scroll to Top