News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জ : গ্রামের টোটো শহরে চলতে দেওয়া দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চালকদের
Image

রায়গঞ্জ : গ্রামের টোটো শহরে চলতে দেওয়া দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চালকদের

রায়গঞ্জ, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : টোটো নিয়ে পুরসভা ও প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বরুয়া অঞ্চলের ঘেসোর গ্রামের কয়েকশো টোটো চালক টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে্ন । তাদের দাবি, গ্রামের টোটো শহরে চলতে দিতে হবে। গ্রামে বসবাসকারী টোটো চালকদের এভাবে বিপদে ফেলা যাবে না।

রায়গঞ্জ শহরে বেআইনি টোটো চলতে দেওয়া হবে না। গ্রামের টোটো শহরে চলতে দেওয়া হবে না। পাশাপাশি আগামী এপ্রিল মাসের মধ্যে সমস্ত টোটোকে ই-রিক্সায় রুপান্তরিত করতে হবে। পুরসভা, পুলিশ এবং মহকুমা প্রশাসন বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে এবং শহরের টোটো চালকদের নিয়ে সভা করে তা জানিয়ে দেওয়া হয়েছে। যার প্রতিবাদ করে আজ বরুয়া অঞ্চলের ঘেসোর গ্রামের কয়েকশো টোটো চালক টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন । তাদের দাবি, গ্রামের টোটো শহরে চলতে দিতে হবে। গ্রামে বসবাসকারী টোটো চালকদের এভাবে বিপদে ফেলা যাবে না।

আন্দোলনকারী এক টোটো চালক বলেন, রায়গঞ্জ পুরসভা সিদ্ধান্ত নিয়েছে গ্রাম পঞ্চায়েতের টোটো শহরে চলবে না।এরই প্রতিবাদে পথ অবরোধ। গ্রামের মানুষকে টোটোতে চাপিয়ে হাসপাতাল, স্কুল, কলেজ ও অফিস আদালতে নিয়ে যেতে হয়। শহরে ভাড়া না নিয়ে গেলে আমাদের আয় একেবারে হবে না। পরিবার নিয়ে বিপদে পড়তে হবে। যদি আমাদের শহরে যেতে দেওয়া না হয় গ্রামেই স্কুল, কলেজ, থানা ও হাসপাতাল করে দিতে হবে। আমরা আর শহরে যাবো না। আমাদের লিখিতভাবে শহরে টোটো নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গতকাল রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাংবাদিক সম্মেলন করে জানান, রায়গঞ্জ শহরে আগে মাস্টার প্ল্যান কার্যকর করা দরকার। তা না করে শুধুমাত্র ফুটপাত দখলমুক্ত বা টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করে শহরকে যানজটমুক্ত করা সম্ভব নয়। পাশাপাশি গ্রামের টোটো যদি শহরে ঢুকতে দেওয়া না হয় তাহলে তারা বিপদে পড়বেন।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top