News Flash

Image

রাজ্যসভা থেকে ওয়াকআউট করল কংগ্রেস

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন তাঁর মন্তব্যের কিছু অংশ অসাংবিধানিক উপায়ে মুছে ফেলা হয়েছে। কংগ্রেস সাংসদরাও এই ইস্যুতে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছেন।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এই বিষয়ে উত্তর দেওয়ার আগেই কংগ্রেস সাংসদরা চেয়ারম্যানের আসনের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। সাংসদ নাসির হুসেন, ইমরান প্রতাপগড়ী, কেতকরজি, রাজীব রঞ্জন, রণদীপ সুরজেওয়ালা, জয়রাম রমেশ, তুলসী, কেসি ভেনুগোপাল, প্রদীপ ভট্টাচার্য, নীরজ ডাঙ্গি, দীপেন্দর হুডা কয়েকবার চেয়ারম্যান বাধা দেওয়ার পরেও রাজি হননি, তারা শোরগোল করতে থাকে। এর পরেই সংসদ থেকে ওয়াকআউট করেন খড়গে সহ কংগ্রেস সাংসদরা।
উল্লেখ্য, চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন, বিরোধী সাংসদরা প্রতিনিয়ত সংসদের মর্যাদা ক্ষুন্ন করছেন। তিনি বলেন, বিরোধী দলীয় নেতারা কোনো ভিত্তি ছাড়াই অভিযোগ করছেন।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top