News Flash

  • Home
  • প্রধান খবর
  • আদানি ইস্যুতে হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা সোমবার পর্যন্ত মুলতবি
Image

আদানি ইস্যুতে হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভা সোমবার পর্যন্ত মুলতবি

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : আদানি ইস্যুতে বিরোধীদের ব্যাপক হট্টগোলের কারণে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লোকসভার কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) তদন্তের দাবিতে হৈচৈ শুরু করে। এর পরে প্রথমে দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়, পরে হট্টগোলের কারণে সোমবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার কার্যক্রম।
একই সময়ে, রাজ্যসভায় বিরোধীদের হট্টগোল অব্যাহত থাকায় প্রথমে কার্যবিবরণী দুপুর আড়াইটা পর্যন্ত মুলতবি করা হয়, পরে আবারও হট্টগোলের পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ১১টা পর্যন্ত রাজ্যসভা মুলতবি করা হয়। আদানি গোষ্ঠী এবং চিনের সাথে সীমান্ত পরিস্থিতি নিয়ে অবিলম্বে আলোচনার দাবিতে আজ বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা সংসদের উভয় কক্ষে মুলতবি নোটিশ জমা দিয়েছেন।

বিরোধী কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করেছেন, মোদী সরকার আদানি কেলেঙ্কারিতে জেপিসির দাবিতে বিরোধীদের ভয়ে সংসদের উভয় কক্ষ স্থগিত করেছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top