News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি হিসেবে শপথ নিলেন টি অমরনাথ গৌর
Image

ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি হিসেবে শপথ নিলেন টি অমরনাথ গৌর

আগরতলা, ২৮ অক্টোবর (হি. স.) : ত্রিপুরা হাই কোর্টে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন টি অমরনাথ গৌর। তিনি তেলেঙ্গানা হাইকোর্টে বিচারপতির দায়িত্বে ছিলেন।


আজ দুপুরে ত্রিপুরা হাইকোর্টের ১ নম্বর কোর্টে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নতুন বিচারপতি টি অমরনাথ গৌরকে শপথবাক্য পাঠ করান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিত মোহান্তি। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্য সচিব কুমার অলক, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি এস জি চট্টোপাধ্যায় সহ আইনজীবীগণ, হাইকোর্টের উচ্চপদস্থ আধিকারিকগণ এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল দাতামোহন জমাতিয়া।


প্রসঙ্গত, ২০১৩ সালের ২৩ মার্চ ত্রিপুরা হাইকোর্ট পথচলা শুরু করেছে। বর্তমানে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির সংখ্যা ৫ জন। এই প্রথম ত্রিপুরা হাইকোর্টে ৫ জনের বেঞ্চ হয়েছে। বিচারপতি দীপক গুপ্তা ত্রিপুরা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুরুতে ত্রিপুরা হাইকোর্টে তিনজন বিচারপতি ছিলেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top