News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
Image

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন:

ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার সিপিআইএমের রতনপুর অঞ্চল কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন শিবপুর এডিসি ভিলেজ সংলগ্ন এলাকায় সংগঠিত এই কর্মসূচিতে এলাকার একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরা হয়।

ডেপুটেশনে রতনপুর থেকে মনিরামপুর পর্যন্ত রাস্তার দ্রুত সংস্কার, হরিসাধন পাড়া স্টিল ফুটব্রিজের মেরামত ও পুনর্নির্মাণ, চিকনছড়া এলাকার রাস্তা সংস্কার, থাইচন্দ্র পাড়া থেকে শরৎচন্দ্র পাড়া পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গ্রামীণ সড়কের সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানানো হয়। দাবিসনদটি ঋষ্যমুখ পূর্ত (পিডব্লিউডি) দপ্তরের এসডিওর হাতে তুলে দেওয়া হয়।

পাশাপাশি চিকনছড়া এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সংকট নিরসনের দাবিতে জনস্বাস্থ্য ও কারিগরি (ডিডব্লিউএস) দপ্তরের ঋষ্যমুখ শাখার এসডিওর কাছেও পৃথক ডেপুটেশন প্রদান করা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয় ডেপুটেশনে।

ডেপুটেশন কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য আশীষ দত্ত বলেন, এলাকার সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাগুলিকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উত্থাপিত দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশনে উপস্থিত ছিলেন ঋষ্যমুখের বিধায়ক অশোক মিত্র, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সদস্য আশীষ দত্ত, রতনপুর অঞ্চল কমিটির সম্পাদক দীপক উচাই, অঞ্চল কমিটির সদস্য অমল ত্রিপুরাসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। এলাকার উন্নয়ন ও জনসাধারণের মৌলিক পরিষেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের গণআন্দোলন অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top