News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে: পর্যটন মন্ত্রী
Image

আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে: পর্যটন মন্ত্রী

আগরতলা, ১৫ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে ভারত আজ উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ রাণীরবাজার পুর পরিষদের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, মহিলা স্বশক্তিকরণ, অভ্যন্তরীণ নিরাপত্তা, সড়ক, রেল যোগাযোগ, বিমান পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে গৃহীত নানা জনমুখী কর্মসূচি ও উন্নয়নমূলক প্রকল্পের সুফল আজ সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে। আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

অনুষ্ঠানে রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস বলেন, এখন পর্যন্ত রাণীবাজার পুর পরিষদ এলাকায় ১৮৪ টি স্বসহায়ক দলকে ১০ কোটি ১৩ লক্ষ টাকার উপরে ঋণ দেওয়া হয়েছে। তাছাড়া ১কোটি ৫৩ লক্ষ টাকার উপরে স্ট্রিট ভেন্ডারদের পিএম স্বনিধি প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে। ২১১০ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা ঘর নির্মাণ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাছাড়া প্রাণীপালনে ৮০০ পরিবারকে এবং মৎস্য দপ্তরের মাধ্যমে ২৭১টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাণীরবাজার পুর পরিষদের উপ কার্যনির্বাহী আধিকারিক পূজায়ীতা সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী। অনুষ্ঠানে পুর পরিষদ এলাকার ১০টি স্বসহায়ক দলকে ৪ লক্ষ ৯০ হাজার টাকা এবং ১০ জন স্ট্রিট ভেন্ডারকে ১৪ লক্ষ ৬৫ হাজার টাকার ঋণ মঞ্জুরীপত্র তুলে দেওয়া হয়। তাছাড়া অনুষ্ঠানে ৭৪ জন সাফাই কর্মীকে সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় ২ জন বালিকাকে ৫০ হাজার টাকা করে সহায়তা করা হয়, মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় ১ জনকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রী ইনটেকচুয়্যাল ডিজএবিলিটি পেনশন প্রকল্পে ৭ জনকে সহায়তা দেওয়া হয়। উপস্থিত অতিথিগণ সুবিধাভোগীদের হাতে এই সহায়তা তুলে দেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top