News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা স্মার্ট সিটির ড্রেন নির্মাণ কাজে মজুরি বকেয়া, শ্রম দপ্তরে অভিযোগ
Image

আগরতলা স্মার্ট সিটির ড্রেন নির্মাণ কাজে মজুরি বকেয়া, শ্রম দপ্তরে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন:

আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে শহরের বিভিন্ন এলাকায় চলমান কাভার ড্রেন নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের বকেয়া মজুরি না পাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে শ্রমিক মহলে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ সম্পন্ন করলেও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করছে না।

অভিযোগ অনুযায়ী, স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন ড্রেন নির্মাণ কাজে বহু শ্রমিক নিয়োজিত রয়েছেন। কাজ শেষ হওয়ার পরও শ্রমিক সর্দারদের মাধ্যমে পাওনা মজুরি পরিশোধ করা হয়নি। বারবার যোগাযোগ করেও কোনও সদুত্তর না পাওয়ায় শ্রমিকরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হন।

প্রথমে শ্রমিকদের একটি প্রতিনিধি দল আগরতলা স্মার্ট সিটির সিইও-র সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরবর্তীতে শ্রমিকরা শ্রম দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

অভিযোগের প্রেক্ষিতে সোমবার শ্রম দপ্তরের উদ্যোগে মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনও চূড়ান্ত সমাধানসূত্র বেরিয়ে আসেনি বলে জানা গেছে।

বৈঠক শেষে শ্রমিকরা জানান, তাদের কয়েক মাসের মজুরি এখনও বকেয়া রয়েছে। সংসার চালাতে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে তাদের। তাই অবিলম্বে বকেয়া অর্থ পরিশোধের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্রমিকদের দাবি, যেহেতু সরকারি প্রকল্পের আওতায় কাজ হয়েছে, তাই সংশ্লিষ্ট সংস্থা ও প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের প্রাপ্য মজুরি পরিশোধ নিশ্চিত করা। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

এদিকে, বৈঠকে কোনও সমাধান না হওয়ায় বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে। এখন প্রশাসন ও সংশ্লিষ্ট কোম্পানি কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বকেয়া মজুরি পাওয়ার অপেক্ষায় থাকা শ্রমিকরা।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top