News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব
Image

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের পূর্ব গকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ১০টি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

জনসম্পর্কের মাধ্যমে সাধারণ মানুষের প্রকৃত জীবনযাত্রা, তাঁদের দৈনন্দিন সমস্যা ও বিভিন্ন প্রয়োজন সম্পর্কে সরাসরি অবহিত হওয়ার পাশাপাশি তাঁদের মতামত জানার চেষ্টা করেন সাংসদ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ সম্পর্কেও খোঁজ নেন তিনি।

এই কর্মসূচির উদ্দেশ্য শুধু মানুষের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ স্থাপন নয়, বরং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে তাঁদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। একইসঙ্গে আগামীদিনে ভারতীয় জনতা পার্টির পদাধিকারী ও কার্যকর্তাদেরও সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক স্থাপনে উদ্বুদ্ধ করতেই এই জনসম্পর্ক কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানা গেছে।

সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের মাধ্যমে দলীয় কার্যকর্তাদের নিয়মিতভাবে মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যা জানার এবং প্রয়োজন অনুযায়ী পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top