News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন
Image

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার ঘটনায় ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। রবিবার, ১৩ সেপ্টেম্বর এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। বর্তমানে আহত ছাত্রী জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল জিবি হাসপাতালে গিয়ে আহত ছাত্রীর সঙ্গে দেখা করে এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। এরপরই হোস্টেলে ছাত্রীদের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মহিলা কংগ্রেস নেতৃত্ব।

মহিলা কংগ্রেসের অভিযোগ, ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। আহত ছাত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি রাজ্যের বিভিন্ন ছাত্রী হোস্টেলের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আরও দাবি করা হয়, অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলেই প্রায় ছয় মাস আগে আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছিল। একই হোস্টেলে পরপর এমন ঘটনা ঘটায় ছাত্রীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।
এক বিবৃতিতে মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, ছাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা উচিত নয়। হোস্টেলে ঘটে যাওয়া দুর্ঘটনা ও পূর্বের ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ চিহ্নিত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পাশাপাশি আহত ছাত্রীর যথাযথ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য ছাত্রী হোস্টেলগুলিতে নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top