News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুকুরে স্নানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের তিন সদস্য হাসপাতালে
Image

পুকুরে স্নানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন:

মেলাঘর ইন্দ্রনগর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে পুকুরে স্নান করাকে কেন্দ্র করে সংঘটিত এক রক্তক্ষয়ী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সামান্য কাঁদা ছোড়াছুড়ির প্রতিবাদ করায় এক মহিলা, তাঁর স্বামী এবং শ্বশুরের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে একই পরিবারের তিন সদস্য মেলাঘর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ইন্দ্রনগর এলাকার একটি পুকুরে কয়েকজন নাবালক ছেলে স্নান করতে নামে। স্নানের সময় তারা দুষ্টামির ছলে একে অপরের দিকে কাঁদা ছুড়ছিল। সেই সময় এলাকার বাসিন্দা হাসিনা আক্তারও পুকুরে স্নান করতে যান। অভিযোগ, ছেলেদের ছোড়া কাঁদা আচমকাই গিয়ে পড়ে তাঁর কানে।

এ ঘটনায় হাসিনা আক্তার প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পরে একই এলাকার আশাবুল, ইউসুফ মিয়া, আরিফ হোসেন এবং বিলাল মিয়া নামে চার যুবক তাঁর ওপর চড়াও হয়ে মারধর শুরু করে।

স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আক্তার হোসেন এবং তাঁর বাবা মফিজ মিয়া। পরিবারের সদস্যরা হাসিনা আক্তারকে রক্ষা করার চেষ্টা করলে অভিযুক্তরা তাঁদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ। লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধরের ফলে তিনজনই গুরুতরভাবে আহত হন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে মেলাঘর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চিকিৎসা চলছে এবং তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

ঘটনার জেরে ইন্দ্রনগর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখা হোক।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top