News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
Image

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাও করে দেন তিনি।

প্রতিমা ভৌমিক জানান, কয়েকদিন আগে তিনি জানতে পারেন সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক আশা কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁকে দেখতে গিয়ে তিনি জানতে পারেন, ওই এলাকায় আরও কয়েকজন বাসিন্দাও ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন রাকেশ খরাং।

পরবর্তীতে রাকেশ খরাংয়ের বাড়িতে গিয়ে প্রতিমা ভৌমিক জানতে পারেন যে, তিনি এখনও পর্যন্ত কোনো চিকিৎসা পরিষেবা গ্রহণ করেননি। মূলত তাঁকে দেখাশোনা করার মতো পরিবারের কেউ না থাকায় চিকিৎসা করানো সম্ভব হয়নি। বিষয়টি জানার পরই তিনি দ্রুত উদ্যোগ নিয়ে রাকেশ খরাংকে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রতিমা ভৌমিক আরও জানান, বিষয়টি নিয়ে তিনি রাজ্যের বনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বনমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংয়ের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বন দপ্তর বহন করবে।

এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি বনাঞ্চল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর আক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জোরালো হয়েছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top