News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী পরিষেবার সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। এর পাশাপাশি বিভিন্ন প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করাও এই শিবিরের উদ্দেশ্য। আজ চন্ডিপুর ব্লক কার্যালয়ে আয়োজিত তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে একথা বলেন মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।

মৎস্যমন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এখনও অনেকেই সম্পূর্ণভাবে অবগত হতে পারেননি। তিনি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। জল জীবন মিশনের মাধ্যমে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয়জলের সংযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের প্রায় ৮৮ শতাংশ পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গৃহহীনদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও তিনি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল। স্বাগত বক্তব্য রাখেন চন্ডিপুর ব্লকের ভারপ্রাপ্ত বিডিও ওষ্কার দেব। উপস্থিত ছিলেন চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিনহা, বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ প্রমুখ। শিবিরে গ্রামীণ জীবিকা মিশনের পক্ষ থেকে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়। মৎস্য দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে পি.আর.টি.সি, এস.টি., এস.সি ইত্যাদি শংসাপত্র পাওয়ার জন্য আবেদনপত্র গ্রহণ করা হয়।

আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে কৈলাসহর পুরপরিষদের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবিরের উদ্বোধন করেন চেয়ারপার্সন চপলা দেবরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সদস্য বিমল কর, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মহম্মদ মবম্বর আলি, মহকুমা শাসক শান্তিময় দেববর্মা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। গৌরনগর ব্লক কার্যালয়ে তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহম্মদ বদরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবী প্রীতম গণ। শিবিরে বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হয়েছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top