News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ার রাস্তায় রাস্তায় জয় শ্রীরাম লেখা হোর্ডিং, মমতাকে স্বাগত
Image

গোয়ার রাস্তায় রাস্তায় জয় শ্রীরাম লেখা হোর্ডিং, মমতাকে স্বাগত

পানাজি, ২৮ অক্টোবর (হি.স) : তিন দিনের সফরে বৃহস্পতিবার গোয়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন বিকেলে বাগডোগরা থেকে বিমানে পানাজিতে নামলেন মমতা। তাঁর এই গোয়া সফরের দিকে তাঁকিয়ে রয়েছে সারা দেশ। রাজনৈতিক ভাবেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

পানাজি বিমান বন্দর থেকে গোয়ায় দলীয় কার্যালয়ে যাওয়ার রাস্তার পাশে একাধিক জায়গায় পোস্টার পড়েছে৷ তাতে বড় বড় করে লেখা ‘জয় শ্রী রাম’৷ সূত্রের দাবি, এই পোস্টার বিজেপির তরফেই টাঙানো হয়েছে৷ গোয়ার একাধিক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে৷ এর থেকেই অনেকেই মনে করছেন মমতার গোয়া সফরকে অনেকেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন৷

এ দিন পানাজি বিমান বন্দরে মমতা বন্দোপাধ্যায় পৌঁছতেই বহু তৃণমূল কর্মী সমর্থকদের দেখা যায়৷ বাংলা মুখ্যমন্ত্রী দেখতেই তাঁরা গোয়াতে স্বাগত জানাতে থাকে৷ কেউ কেউ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন৷ অনেকেই আবার ‘জয় শ্রী রাম’ লেখা হোড়িং-র ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন৷

তৃণমূল সূত্রে খবর, তিনদিনের গোয়া সফরে বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ার বহু রাজনৈতিক এবং সাংষ্কৃতিক ব্যাক্তিত্বের সঙ্গে দেখা করবেন গোয়া তৃণমূল কংগ্রেসের তরফে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে৷ দফায় দফায় চা চক্র থেকে মধ্যাহ্নভোজের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো কাদের সঙ্গে দেখা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।

মমতার অভিযোগ, গত ১০ বছর ধরে গোয়ার মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে। সকলে ঐক্যবদ্ধ হলে নতুন সরকার গঠিত হবে। যা গোয়ায় এক নতুন ভোর নিয়ে আসবে। নতুন সরকার মানুষের সরকার হোক, মানুষের সমস্যা বুঝুক এটাই কাম্য।’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top