News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • Cyclone Rose touches coastline : ঘূর্ণিঝড় গুলাবের বাইরের দিকের মেঘের আস্তরণ ছুঁয়ে ফেলল উপকূল, অন্ধ্র-ওডিশায় শুরু দুর্যোগ
Image

Cyclone Rose touches coastline : ঘূর্ণিঝড় গুলাবের বাইরের দিকের মেঘের আস্তরণ ছুঁয়ে ফেলল উপকূল, অন্ধ্র-ওডিশায় শুরু দুর্যোগ

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.) :স্থলভাগে প্রবেশ করল ঘূর্ণিঝড় গুলাব ।রবিবার সন্ধ্যার পরেই ঘূর্ণিঝড় গুলাবের বাইরের দিকের মেঘের আস্তরণ ছুঁয়ে ফেলেছে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ও ওডিশার দক্ষিণ উপকূল। আবহাওয়া দফতরের সতর্কতা, রবিবার রাতের মধ্যেই স্থলভাগ ছুঁয়ে ফেলবে গুলাব। মাটি ছোঁয়ার পর এই ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার। এর অভিঘাত হতে পারে ৯৫ কিলোমিটারের কাছাকাছি। এর ফলে অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে জারি রয়েছে চরম সতর্কতা। ইতিমধ্যে কলিঙ্গপত্তনমে হাওয়ার গতি বাড়তে শুরু করেছে। সমুদ্র উত্তাল হওয়ারও খবর আসছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই কারণে ইতিমধ্যে অন্ধ্র ও ওডিশা উপকূলে দুর্যোগ শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়, তিন ঘণ্টার মধ্যে কলিঙ্গপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে এই ঝড় বয়ে যাবে। ঝড়ের কেন্দ্র বা চোখ থাকতে পারে কলিঙ্গপত্তনমের ২৫ কিলোমিটারের মধ্যে। কলিঙ্গপট্টনমের থেকে ২৫ কিলোমিটার দূরে এটি ভূমিতে প্রবেশ করে। মোট ছয়-সাত ঘণ্টা গুলাবের দৌরাত্ম্য চলবে বলে জানা গিয়েছে। তখন ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে জানা গিয়েছে যেটা সর্বোচ্চ ১০০ কিলোমিটার অবধি যেতে পারে। সোমবার সকাল অবধি সমুদ্র অশান্ত থাকবে বলে জানা গিয়েছে, ৬-৯ মিটার ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে অন্ধ্র্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার এই নিষেধাজ্ঞা জারি থাকছে। পাশাপাশি স্থানীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার সারাদিন ও সোমবার সারাদিনই বৃষ্টি হবে।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top