News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির
Image

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এদিনের শিবিরে দলীয় কর্মী-সমর্থকসহ বিভিন্ন স্তরের রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিআই(এম) মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, এসএফআই বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক হিমাদ্রি ঘোষ, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের স্মৃতিকে স্মরণ করে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন রক্তদাতারা।

Releated Posts

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top