News Flash

  • Home
  • বিদেশ
  • ‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি
Image

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি জিন্নার প্রতিকৃতি স্থাপন এবং ঐতিহাসিক ছবি সরিয়ে দেওয়ার অভিযোগে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক। সংগঠনটি এই পরিবর্তনকে ‘অননুমোদিত ও বেআইনি’ বলে অভিহিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন এবং নিজেদের সরেজমিন পরিদর্শনের কথা উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, ফটো গ্যালারি থেকে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আলোকচিত্র সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে জিন্নার প্রতিকৃতি সেখানে স্থাপন করা হয়েছে বলে অভিযোগ।

সংগঠনটির আরও দাবি, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের স্থানীয় সহযোগী রাজাকার ও আল-বদর বাহিনীর চালানো নৃশংসতার দলিল ও ছবি সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকেও তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

‘দ্য ডেইলি স্টার’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সংগঠনটি জানিয়েছে, ডাকসু মিউজিয়াম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান। এই ধরনের সংরক্ষিত পরিকাঠামোয় কোনও পরিবর্তন করতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন প্রয়োজন।

ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের বক্তব্য, ছাত্রনেতারা ব্যক্তিগত ইচ্ছা, দলীয় স্বার্থ বা উগ্র ধর্মীয় মতাদর্শের ভিত্তিতে ইচ্ছামতো ঐতিহাসিক স্থাপনা বা প্রদর্শনীতে পরিবর্তন আনতে পারেন না।

জিন্নার প্রতিকৃতি স্থাপনের বিষয়েও সংগঠনটি তীব্র আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য, তৎকালীন পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেছিলেন জিন্না। পাশাপাশি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার জন্য পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি বলেও সংগঠনটি উল্লেখ করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতির সঙ্গে যুক্ত একটি স্মারকস্থানে জিন্নার প্রতিকৃতি স্থাপন ‘বাঙালি জাতির প্রতি চরম অপমান’ বলে মন্তব্য করেছে সংগঠনটি।

শেখ হাসিনার প্রতি বর্তমান রাজনৈতিক ক্ষোভের প্রভাব তাঁর বাবা শেখ মুজিবুর রহমানের ওপর চাপিয়ে তাঁর ছবি ডাকসু মিউজিয়াম থেকে সরিয়ে দেওয়াকে সংগঠনটি ‘সংবেদনহীন’ এবং ইতিহাস থেকে প্রকৃত নায়কদের মুছে ফেলার ‘সচেতন প্রচেষ্টা’ বলে অভিযোগ করেছে।

ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের দাবি, এই ঘটনাটি কিছু উগ্রপন্থী গোষ্ঠীর ‘মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক এজেন্ডা’ এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই ধরনের উদ্যোগ মেনে নিতে পারেন না বলেও সংগঠনটি জানিয়েছে।

সংগঠনটি ডাকসু মিউজিয়ামকে কোনও নির্দিষ্ট গোষ্ঠীর সম্পত্তি নয়, বরং একটি জাতীয় স্মারক হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্তের বাইরে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরিয়ে দেওয়া সমস্ত সামগ্রী ও ছবির পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশ এবং সেগুলিকে আগের জায়গায় পুনঃস্থাপনের দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের পর বাংলাদেশজুড়ে ১৯৭১ সালের পাকিস্তানবিরোধী মুক্তিযুদ্ধ এবং অন্যান্য ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত বহু ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিসৌধ ভাঙচুর, অগ্নিসংযোগ বা উপড়ে ফেলার ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইএএনএস

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

Leave a Reply

Scroll to Top