News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা
Image

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত আনন্দবাজার এলাকার।

অভিযোগ, কুমারঘাট মহকুমার ফটিকরায় এলাকার দুই যুবক আনন্দবাজারের বিভিন্ন গ্রামে ঘুরে মোবাইল ফোন, ফ্রিজ, কুলার ও ফ্যানসহ নানা পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে লটারির কুপন বিক্রি করছিলেন। স্থানীয়দের দাবি, ওই দুই যুবকের কাছে মূলত কুলার ও ফ্যান ছিল। সেগুলিও বাজারদরের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। এর পাশাপাশি পণ্যের সঙ্গে লটারির কুপন দেওয়ার বিষয়টি সামনে আসতেই গোটা প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের একাংশের সন্দেহ, লটারির কুপনের নামে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ওই দুই যুবককে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে স্থানীয় জনতা আটক করে আনন্দবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে।

লটারির কুপনটি আদৌ বৈধ কি না এবং এর আড়ালে কোনও প্রতারণামূলক চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখার দাবি উঠেছে এলাকায়। ঘটনায় পুলিশি তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top