News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ
Image

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার হওয়ার পাশাপাশি, ওই চেইন একটি গোল্ড লোন সংস্থায় জমা রেখে এক লক্ষ টাকারও বেশি ঋণ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির বাজারমূল্য দুই লক্ষ টাকারও বেশি হতে পারে। তবে কীভাবে চুরি যাওয়া চেইনটি গোল্ড লোন সংস্থায় জমা পড়ল এবং কোন নথিপত্রের ভিত্তিতে তার বিপরীতে ঋণ দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, সংশ্লিষ্ট গোল্ড লোন সংস্থাকে থানার পক্ষ থেকে আইনগতভাবে চিঠি পাঠানো হবে। পাশাপাশি, সংস্থার ম্যানেজারকেও প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হবে।

ওসি জানান, গোল্ড লোন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ নথিপত্র ও প্রমাণপত্র উপস্থাপন করতে না পারলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার এবং সেটি জমা রেখে ঋণ নেওয়ার তথ্য সামনে আসায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। চেইনটি কার মাধ্যমে সংস্থায় জমা পড়েছিল, ঋণ নেওয়ার সময় কী কী নথি ব্যবহার করা হয়েছিল এবং এই প্রক্রিয়ায় আরও কেউ জড়িত ছিল কি না, সে বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, আসন্ন শারদীয়া দুর্গোৎসবের আগে শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। উৎসবের মরশুমে এ ধরনের অপরাধ রুখতে পুলিশ আগামী দিনে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

Leave a Reply

Scroll to Top