News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি
Image

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির টাকা নেওয়া এবং সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেলাঘরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

অভিযোগকারী মেলাঘরের ইন্দিরানগর এলাকার বাসিন্দা আয়েশা বিবি। তাঁর অভিযোগ, মেয়ের ভবিষ্যৎ ও বিয়ের জন্য দীর্ঘ ১৮ বছর ধরে সঞ্চয়ের পরিকল্পনা করেছিলেন তিনি। লেখাপড়া না জানার সুযোগ নিয়ে মেলাঘর ঠাকুরপাড়ার বাসিন্দা তথা এজেন্ট অমর শীল তাঁকে পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পের কথা বলে একটি এলআইসি প্রকল্পে যুক্ত করেন।

আয়েশা বিবির দাবি, প্রথম কয়েক বছর নিয়মিতভাবে টাকা জমা দেওয়ার বিষয়টি তাঁকে জানানো হলেও পরবর্তীতে প্রতি মাসে তাঁর কাছ থেকে কিস্তির টাকা নেওয়া অব্যাহত রাখেন অমর শীল। কিন্তু সেই টাকা সংশ্লিষ্ট সংস্থায় জমা না দিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর আয়েশা বিবি নিজের জমা করা টাকা ফেরত চাইতে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ। তাঁর দাবি, টাকা ফেরত চাওয়া কিংবা অভিযুক্তের সঙ্গে দেখা করার চেষ্টা করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বছরের পর বছর ধরে কষ্টার্জিত অর্থ সঞ্চয় করলেও বর্তমানে সেই অর্থ নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন আয়েশা বিবি। অভিযুক্ত অমর শীলের বিরুদ্ধে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ তুলে সুবিচারের আশায় গত ১৫ সেপ্টেম্বর মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের পর থেকেই অভিযুক্তের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি অভিযোগকারীর। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগের সত্যতা, টাকা কোথায় জমা হয়েছে এবং প্রকৃতপক্ষে কত টাকা আত্মসাৎ করা হয়েছে, তদন্তের পরই তা স্পষ্ট হবে। এখন পুলিশের তদন্তে এই অভিযোগের কী পরিণতি হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিযোগকারী ও স্থানীয়রা।

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

Leave a Reply

Scroll to Top