News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক
Image

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু শল্য বিশেষজ্ঞ ডাঃ অনিরুদ্ধ বসাক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোমতী জেলার চিওপারা এলাকার বাসিন্দা মা রিমা চাকমা ও বাবা অভিজিত চাকমা ২৯ জানুয়ারি গন্ডাছড়া হাসপাতালে এক শিশু পুত্রকে জন্ম দেন। কিন্তু শিশুটির জন্ম নেওয়ার পর পেটের বাইরে সব তন্ত্র বাইরে ছিল। কারন, জন্মগতভাবে শিশুটির মাস-পেসিতে ত্রুটি ছিল। মেডিকেল ভাষায় এটিকে বলে – “গেস্ট্রোক্রাইশিস” এটা খুবই বিরল রোগ। শিশুটি জন্ম হওয়ার পরই গন্ডাছড়া হাসপাতাল থেকে কুলাই হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখান থেকে শিশুটিকে টি. এম. সি হাসপাতালের শিশু শল্য শিকিৎষক ডাঃ অনিরুদ্ধ বসাকের কাছে স্থানান্তর করা হয়েছে। ওই দিন রাতেই শিশুকে ভর্তি করানো হয়েছিল।

ডা. বসাক জানান, ওই শিশুটির অবস্থা খুবউ জটিল এবং তৎক্ষনাৎ অস্ত্রোপচার না করলে বাঁচানো সম্ভব নয়। গত ১ ফেব্রুয়ারী শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ডা. বসাক। প্রায় ২ ঘন্টা চলে অস্ত্রোপচার এবং এ বিরল রোগী থেকে স্বাভাবিক করে তুললেন ডাঃ বসাক। প্রায় ১মাস ধরে বাচ্চাটিকে ভর্তি রেমে চিকিৎসা করেন অনিরুদ্ধ বসাক। অবশেষে, একমাস মাস পর বাচ্চাটি এখন সুস্থ আছে। বর্তমানে শিশুটি স্বাভাবিক ভাবেই প্রস্রাব ও পায়খানা করে। বাচ্চাটিকে এক-দুদিনের মধ্যেই ছুটি দেওয়া হবে বলে জানান ডাঃ অনিরুদ্ধ বসাক।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

পরিবর্তনশীল ভারতের রূপান্তরের ছবি : ভারতীয় রেল একাধারে সরকারের প্রতিনিধিত্বকারী এবং জনগণের আকাঙ্ক্ষারও প্রতীক

-জয়া ভার্মা সিন্‌হা প্রাক্তন প্রথম মহিলা চেয়ারপার্সন ও সিইও, ভারতীয় রেল বৈচিত্র্যে ভরা আমাদের দেশ সত্যিই অনন্য। এখানে…

ByByadmin Nov 15, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top