News Flash

  • Home
  • দিনের খবর
  • One person died : বিষধর সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির
Image

One person died : বিষধর সাপ নিয়ে খেলা করতে গিয়ে প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৫ সেপ্ঢেম্বর৷৷ সাপ নিয়ে খেলা করতে গিয়ে মৃত্যুর মুখে ঢলে পরল এক ব্যক্তি৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের পাশ্ববর্তী এলাকার বাসিন্দা মৃন্ময় কান্তি দাস ( ৩৭ ) শুক্রবার সন্ধ্যাবেলায় এক বিষধর সাপ নিয়ে খেলা করছিলো৷ পরিবারের লোকজন জানান মৃন্ময় কান্তি দাস বিষধর সাপটিকে পেন্টের পকেটে ভরে৷ পকেট থেকে বের করতে গেল সাপটি মৃন্ময় কান্তি দাসকে কাঁমড় দেয় বলে জানা যায়৷


পরিবারের লোকজন এও জানান মৃন্ময় কান্তি দাস প্রতিনিয়ত সাপ দেখলে সাপ নিয়ে খেলা করতো৷ সাপের কামড়ে পর রাত্রিবেলায় মৃন্ময়ের শারীরিক অবস্থার অবনতি দেখতে পেয়ে পরিবারের লোকজন মৃন্ময় কান্তি দাসের চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ পরিবারের লোকজনের অভিযোগ জেলা হাসপাতালে ইমারজেন্সি বিভাগে কর্মরত চিকিৎসক ডঃ উমাকান্ত আচার্য্য রোগীকে সঠিকভাবে চিকিৎসা পরিযেবা দেয়নি৷


যার ফলে পরিবারের লোকজন বাধ্য হয়ে মৃন্ময় কান্তি দাসকে জেলাহাসাপাতাল থেকে রেফার নিয়ে আগরতলার উদ্দ্যেশ্যে রোওনা হন৷ অবশেষে আগরতলা যাবার পথে মাঁঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পরলো মৃন্ময় কান্তি দাস৷ পরিবারের লোকজনের অভিযোগ জেলা হাসাপাতালে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পেলে মৃন্ময় কান্তি দাস বেঁচে যেতো৷ মৃন্ময় কান্তি দাস পেশায় ঔষধ বিক্রেতা ও ক্যাবেল ব্যাবসায়ী ছিলো বলে জানা যায়৷ প্রয়াতের স্ত্রী ও পাঁচ বছরের এক সন্তান সহ পরিবারের লোকজন এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন৷ মৃন্ময় কান্তি দাসের অকাল প্রয়ানে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমেএসেছে৷

Releated Posts

এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…

ByByNews Desk Jul 5, 2026

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026

বুলন্দশহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ৫ গরু-চোর গ্রেফতার, এক অভিযুক্ত গুলিবিদ্ধ

বুলন্দশহর, ৫ জুলাই: উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মহিষ চুরির চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া একজন অভিযুক্ত…

ByByNews Desk Jul 5, 2026

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top