News Flash

  • Home
  • Uncategorized
  • Steel Minister visits Vaccination Center : নরসিংগড়ে কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে ইস্পাত মন্ত্রী
Image

Steel Minister visits Vaccination Center : নরসিংগড়ে কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শনে ইস্পাত মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং আজ নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন৷ পরিদর্শনকালে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিং প্রধানমন্ত্রী মাত্র বন্দনা যোজনা ও জননী সুুরক্ষা যোজনায় ১ জন করে সুুবিধাভোগীকে ৫ হাজার টাকা করে এবং ৩ জন সুুবিধাভোগীকে আয়ুমান কার্ড প্রদান করেন৷

পরে সাংবাদিকদের প্রশের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবা হচ্ছে সবচেয়ে মহৎ সেবা৷ নরসিংগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকায় কোভিডের প্রথম ডোজ ১০০ শতাংশ মানুষকে এবং ৪৮ শতাংশ দ্বিতীয় ডোজ প্রদান করায় স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন তিনি৷ নরসিংগড়ের কোভিড টিকাকরণ কেন্দ্র পরিদর্শনকালে প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য অধিকর্তা রাধা দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ পরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিং নরসিংগড়ে স্টেট ফাউণ্ডেশান হোম পরিদর্শন করেন এবং অনাথ শিশুদের উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশে সহায়তা করার পরামর্শ দেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top