News Flash

  • Home
  • দিনের খবর
  • Big relief in statistics : একধাকায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ ও অ্যাকটিভ কেস, পরিসংখ্যানে বড়সড় স্বস্তি
Image

Big relief in statistics : একধাকায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ ও অ্যাকটিভ কেস, পরিসংখ্যানে বড়সড় স্বস্তি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স) : করোনার তৃতীয় ঢেউ সেপ্টেম্বর-অক্টোবরেই দেশজুড়ে আছড়ে পড়তে পারে। এমন আশঙ্কার কথা আগেই শুনিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকও সেরেছেন প্রধানমন্ত্রী। কেরল, মহারাষ্ট্রের পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্বীকার করে নিয়েছে কেন্দ্রও। তবে, এত উদ্বেগের মাঝেও দেশের দৈনিক করোনা সংক্রমণে ভালরকম স্বস্তি মিলল রবিবার। এদিন এক ধাক্কায় প্রায় সাত হাজার কমে গেল অ্যাকটিভ কেস। কমল দৈনিক আক্রান্তের সংখ্যাও।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৫৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটা কম। এর মধ্যে শুধু কেরলেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৩৬ হাজার ৯২১ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের ছবিটা উদ্বেগ বাড়ালেও স্বস্তি মিলেছে অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৪ হাজার ৯২১ জন। যা আগের দিনের ৬ হাজার ৫৯৫ জন কম। তবে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৪ লক্ষ ৯ হাজার ৩৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৩ কোটি ৮৩ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭২ লক্ষের বেশি নাগরিক। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। রিপোর্ট বলছে, গতকাল ১৫ লক্ষ ৩০ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top