News Flash

  • Home
  • Uncategorized
  • হোলি উপলক্ষে তিনটি বিশেষ ট্রেন দিচ্ছে এনএফ রেল
Image

হোলি উপলক্ষে তিনটি বিশেষ ট্রেন দিচ্ছে এনএফ রেল

গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি, (হি.স.) : হোলিতে যাত্রী ভীড় ঠেকাতে তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফ রেলওয়ে)| বিশেষ এই ট্রেনগুলি চলাচল করবে কামাখ্যা থেকে আননন্দবিহার টার্মিনাস (নতুন দিল্লি), কাটিহার থেকে জলন্ধর সিটি, এবং গুয়াহাটি থেকে গোরখপুর| ট্রেনগুলি আবার যথাস্থানে ফিরেও আসবে বলে এনএফ রেলের জনসংযোগ বিভাগের এক প্রেসবার্তায় জানানো হয়েছে|
বার্তায় জানানো হয়ছে, ০২৫০৩ কামাখ্যা-আননন্দবিহার টার্মিনাস (নতুন দিল্লি) সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে আট এবং ১৫ মার্চ সকাল দশটায়| সেখান থেকে ১০ এবং ১৭ মার্চ সকাল ৫.১৫ মিনিটে ছাড়বে ০২৫০৪ নম্বরে এই একই ট্রেন কামাখ্যা-আননন্দবিহার টার্মিনাস-কামাখ্যা সুপার ফাস্ট হোলি স্পেশাল হয়ে| দুটি ট্রেনে থাকবে টু টায়ার এসি, থ্রি টায়ার এসি এবং জেনারেল কামরা|
তাছাড়া ০৫৭১৭ কাটিহার-জলন্ধর সিটি সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেন কাটিহার থেকে ৯ এবং ১৬ মার্চ সকাল নয়টায় ছাড়বে| উল্টোদিকে ০৫৭১৮ জলন্ধর সিটি-কাটিহার সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেন জলন্ধর সিটি থেকে ১১ এবং ১৮ মার্চ রাত ১.১৫ মিনিটে ছাড়বে| এগুলিতেও টু টায়ার এসি, থ্রি টায়ার এসি এবং জেনারেল কামরা থাকবে|
এবং তৃতীষ় ০৫৬০৯ গুয়াহাটি-গোরখপুর সুপার ফাস্ট হোলি স্পেশাল ট্রেন গুয়াহাটি থেকে ১০ এবং ১৭ মার্চ রাত নয়টায় ছাড়বে এবং তা-ই ০৫৭১৮ নম্বর হয়ে ১১ এবং ১৮ মার্চ রাত ১১.৩০ মিনিটে গোরখপুর থেকে ছাড়বে বলে প্রেসবার্তায় জানানো হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top