News Flash

  • Home
  • দিনের খবর
  • খুনের হুমকির মুখে পড়া বিশ্বজিতের বাড়ি গেলেন সুকান্ত মজুমদার
Image

খুনের হুমকির মুখে পড়া বিশ্বজিতের বাড়ি গেলেন সুকান্ত মজুমদার

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি স)। ক্রমাগত খুনের হুমকির মুখে পড়া বিশ্বজিৎ সরকার ও তাঁর মা মাধবী সরকারের সঙ্গে রবিবার দেখা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

উত্তর কলকাতা সাংগঠনিক জেলার বেলেঘাটা মণ্ডল ২ এর অন্তর্গত গিরিশ বিদ্যারতন লেনের ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হয়ে যাওয়া কর্মীর মা মাধবী সরকার এবং দাদা বিশ্বজিৎ সরকারের সঙ্গে তাঁদের বাড়িতে গিয়ে দেখা করেন সুকান্তবাবু। অভিযোগ, খুনীরা বাড়িতে এসে হুমকি দিচ্ছে মামলা তুলে নেবার জন্য ।

আগামী ২৮ ফ্রেব্রুয়ারি অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার সাক্ষী দিতে যাবেন। তার আগে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিশ্বজিৎ সরকার জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টা নাগাদ একদল লোক তাঁদের বাড়িতে আসে। তার মধ্যে ছিলেন অভিজিৎ খুনে অভিযুক্তদের আইনজীবী। পরিবারের পাশে দাঁড়াতে ওই বিজেপি কর্মীর বাড়িতে দেখা করেন সুকান্ত বাবু।

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনই কাঁকুড়গাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকারের ওপর হামলার অভিযোগ ওঠে দৃষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূল বিধায়ক পরেশ পালের। ঘটনার তদন্তে তাঁকে এর আগে তলবও করা হয়েছিল। সরকার পরিবারের দাবি, সেই পরেশ পালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগেই বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছে বেশ কয়েকজন। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন বিশ্বজিৎ।।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top