চালসা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতার করে জেলে পোরার দাবি জানিয়েছিল তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার চালসায় এসে তার পালটা দিলেন দিলীপ ঘোষ। এদি তিনি বলেন, ‘রবীন্দ্রনাথবাবুও জেলে যাওয়ার ভয় পাচ্ছেন’।
এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূলের একের পর এক নেতা জেলে যাচ্ছে। রবীন্দ্রনাথবাবুও জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। তাই তিনি এসব কথা বলছেন। পারলে আমাকে জেলে নিয়ে যাক।‘ পাশাপাশি মাধ্যমিকের প্রথম দিনে রাজগঞ্জে হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থীর প্রতি শোকপ্রকাশ করে তিনি বলেন, ‘সরকার আগের থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় ব্যবস্থা নিলে ছেলেটির প্রাণ যেত না।‘
এদিন দুপুরে তিনি চালসার একটি বেসরকারি হোটেলে নাগরাকাটা বিধানসভার বিজেপির নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ। বৈঠক করে তিনি চলে যান দক্ষিণ ধূপঝোরা এলাকায়। সেখানে গিয়ে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী, বিধায়ক মনোজ টিগ্গা, পুনা ভেংরা সহ অন্যান্যরা।

‘রবীন্দ্রনাথবাবুও জেলে যাওয়ার ভয় পাচ্ছেন’, কটাক্ষের পালটা দিলীপ ঘোষ
Tags:
Releated Posts
জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…
‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…
যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…


















